বিশেষ বিশেষ কিছু ফোল্ডারের কোড।


আপনি কি আপনার ডেস্কটপে বা অন্য কোন ফোল্ডারে কন্ট্রোল প্যানেল বা এ জাতীয় বিশেষ বিশেষ ফোল্ডার তৈরি করতে চান?
এটা আপনি খুব সহজেই করতে পারেন। এর জন্য শুধু আপনাকে একটা ফোল্ডার খুলতে হবে। এবং রিনেম করলেই হবে। সবচেয়ে মজার ব্যপার হচ্ছে, এই পদ্ধতিতে আপনি যে বিশেষ ফোল্ডারটি আপনি তৈরি করতে চান তার আইকনে কোন শর্টকাট অ্যারো থাকবে না। আর সেটা দেখতে অরজিনাল এর মতই।

শুরু করা যাক:

মনে করুন আপনি আপনার ডেস্কটপে ফোল্ডার অপশন তৈরি করতে চাচ্ছেন। তাহলে প্রথমে সেখানে একটা নতুন ফোল্ডার তৈরি করে সেটার নাম দিন Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}। কিছু কি দেখতে পেলেন?  ডেস্কটপে একটা ফোল্ডার অপশন তৈরি হয়ে গেছে - ঠিক?
শুধু কন্ট্রোল প্যানেল বলে না, আপনি চাইলে এই পদ্ধতি অনুসরণে আরো অনেক ফোল্ডার তৈরি করতে পারবেন খুব সহজেই।
তবে একটা কথা এই যে, আপনি চাইলে এই নামগুলোতে ডট চিহ্নের আগে আপনি যা খুশি লিখতে পারেন।

অন্যান্য বিশেষ ফোল্ডারের জন্য কি নাম দিতে হবে তা নিচে দেওয়া হলো-

কন্ট্রোল প্যানেল - Control Panel.{21ec2020-3aea-1069-a2dd-08002b30309d}
মাই কম্পিউটার - My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
রিসাইকেল বিন - Recycle Bin.{645FF040-5081-101B-9F08-00AA002F954E}
মাই কম্পিউটার - My Computer.{20D04FE0-3AEA-1069-A2D8-08002B30309D}
ফোল্ডার অপশনস - Folder Options.{6DFD7C5C-2451-11d3-A299-00C04F8EF6AF}
মাই নেটওয়ার্ক প্লেস - My Network Places.{208D2C60-3AEA-1069-A2D7-08002B30309D}
ইন্টারনেট এক্সপ্লোরার - Internet Explorer.{871C5380-42A0-1069-A2EA-08002B30309D}
টাস্কবার ও স্টার্ট মেনু - Taskbar and Start Menu.{0DF44EAA-FF21-4412-828E-260A8728E7F1}
প্রিন্টার ও ফ্যাক্স - Printers and Faxes.{2227A280-3AEA-1069-A2DE-08002B30309D}
স্ক্যানার ও ক্যামেরা - Scanners & Cameras.{E211B736-43FD-11D1-9EFB-0000F8757FCD}
সার্চ রেজাল্ট - Search Results Folder.{e17d4fc0-5564-11d1-83f2-00a0c90dc849}

সহজ করে বানান ক্যাম্পাস এফ এম রেডিও ষ্টেশন আর শুনুন মোবাইল ফোনে

আমরা সবাই এফ এম ট্রান্সমিটার বানাতে আগ্রহী কিন্তু সম্ভব হয়না , কারণ এটা খুব একটা সহজ নয় ও সঠিক মানের উপকরণ পাওয়া যায়না, তাই আর সার্কিট ডায়াগ্রাম দিয়ে বিরক্ত করলাম না ।

এটা দিয়ে কি কি করা যাবে-

  • ১. ল্যাপটপ/পিসি র সকল গান / অডিও ফাইল সম্প্রচার করা যাবে
  • ২. ক্লাস রুমে এটি চালু করে ক্যাম্পাসের যে কোন স্থান/ক্যান্টিনে বা গাছ তলায় বসে শিক্ষকের লেকচার নিজের মোবাইল ফোনে শোনা যাবে এবং রেকর্ড করা যাবে।
  • ৩. স্বল্প দূরত্বে একাধিক বন্ধুর সাথে ফ্রি কথা বলা যাবে, স্বল্প দূরত্বে অবস্থানরত নিজের আপন জনের সাথে রাত ভর ফ্রি কথা বলা যাবে।( রাতে রেন্জ প্রায় দিগুন হয় )
  • ৪. ক্যাম্পাসের জরুরী যে কোন নোটিশ পরিবেশন করা যাবে।
  • ৫. নিজের লাইভ ভয়েজ সম্প্রচার করা যাবে।
  • ৬. পিকনিক/ শিক্ষা সফরে অনুষ্ঠান সম্প্রচার করা যাবে। ।
  • ৭. যেকোন বিল্ডিং (১তলা হতে ১২ তলা) এর ভিতর দূদান্ত কাজ করে।

যা যা লাগবে-

১. একটি এফ এম ট্রান্সমিটার মাইক্রোফোন।( যা দেশের সব জেলাতেই ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায় মুল্য=১০০-৪০০টাকা )
২. ১টি ট্রানজিষ্টর 2N2219A / 2N3866( যা ঢাকা নবাবপুর ইলেকট্রনিক্স মার্কেটে পাবেন দাম=৩০-৫০টাকা )
৩. ২টা রেজিষ্টর 10K ( যে কোন ইলেকট্রনিক্স দোকানে পাবেন দাম=২-৪টাকা )
৪. ১টি  USB Port Pin ( যে কোন ইলেকট্রনিক্স দোকানে পাবেন দাম=১৫-২০টাকা বা যে কোন ডাটা কেবল/               USB চার্জার এর থেকে নিতে পারেন )
৫.  ১টি টেলিস্কপ এন্টেনা ( এন্টেনা অনেক উচু এবং USB Port Pin এর স্থলে ৯/১২ ভোল্ট ব্যাটারী লাগালে ১ কি:মি রেন্জ হবে )
৬. ষ্টেরিও পিন ( যে কোন ইলেকট্রনিক্স দোকানে পাবেন দাম=৫-১০টাকা ) বা নষ্ট হেডফোন থেকে নিতে পারেন।
৭. ল্যাপটপ/পিসি মাইক্রোফোন ( অপশনাল ) দাম=১০০-২০০টাকা।

যে ভাবে করবেন- চিত্র দেখুন-

একটি এফ এম ট্রান্সমিটার মাইক্রোফোন এর কভার খুলে সার্কিট টি নিতে হবে , সার্কিট এর লাল বৃত্ত ট্রানজিষ্টরটি খুলে 2N2219A / 2N3866 যে কোন একটি লাগাতে হবে(সার্কিট এর এন্টেনা তার ও কয়েলের কাছে যে ট্রানজিষ্টরটি থাকে) ,  এরপর সার্কিট এর লাল বৃত্ত মাইক্রোফোনটি খুলে ঐ স্থানে মাইক্রোফোন+ এ ২টি রেজিষ্টর 10K লাগাতে হবে(গোল মাইক্রোফোন এ ২টা পয়েন্ট থাকে ।যে পয়েন্ট টা সার্কিট এর বডি বা – এ তে লাগানো সেটা- অন্যটা+) । ২টা রেজিষ্টর 10Kর ২মাথায় ২ তার দিয়ে ষ্টোরিও পিন এর পাশের ২ পয়েন্টে লাগাতে হবে, মাইক্রোফোন- হতে তার দিয়ে ষ্টোরিও পিন এর বডি বা বড় অংশে লাগাতে হবে , এই ষ্টোরিও পিনটি ল্যাপটপ/পিসির হেডফোন সকেটে ঢুকবে।সার্কিট এর ব্যাটারী  সংযোগ হতে + ও- পয়েন্ট হতে ২টি তার USB Port Pin এ লাগাতে হবে( ডাটা কেবল/ USB চার্জার এর এক মাথা কাটলে দেখবেন ভিতরে ৪টি তার আছে লাল তারটি + আর সাদা/কাল তারটি – যা সার্কিট এর ব্যাটারী  সংযোগ এ লাগাতে হবে,এটাই সার্কিট এর  পাওয়ার সাপ্লাই। সার্কিট এর এন্টেনা লম্বা তার এর স্থলে ১টি টেলিস্কপ এন্টেনা লাগাবেন( অন্য যেকোন এন্টেনা লাগাতে পারবেন)। সার্কিট এর অন/অফ সুইচ দিয়ে এটি অন/অফ করতে পারবেন। খুব ছোট সুন্দর একটি কেসিং বানিয়ে নিন।  ল্যাপটপ/পিসির ভলিউম এ্যাডযাষ্ট করে নিবেন তাহলে ক্রীষ্টাল ক্লিয়ার সাউন্ড পাবেন। এরপর আপনার মোবাইল ফোনে এফ এম রেডিওতে শোনা যাবে এবং রেকর্ড করা যাবে।ল্যাপটপ/পিসি নষ্ট হবে না  ১০০০০০০% ।  আমিতো রইলাম
সবাই ভাল থাকবেন, আপনাদের উৎসাহ পেলে চালিয়ে যাব।
দেশকে ভালবাসুন এবং মাদক কে না বলুন।

এখন আপনি ভুলে যাওয়া অথবা আপনার অজানা যে কোন Memory Card এর Password খুলুন খুব সহজে !!!!


আপনি আপনার Mobile or Camerar Memory card এর password ভুলে গেলে অথবা অন্যেরটা বাহির করার জন্যে আপনাকে আর দোকানে বা অনেক কষ্ট করতে হবে না। আপনি নিজেই এখন একাই কাজটি করতে পারবেন শুধু ছোট্র একটি Software এর মাধ্যমে। আপনাকে যা করতে হবে...........................................
# আপনার একটি Nokia 2nd or Symbiyan version set থাকতে হবে।যেমন Nokia n70. অথবা এই Software টি যে যে সেটে install হয়।
ডাউনলোড করুন

এখন আপনার নকিয়াকে webcam হিসেবে ব্যবহার করুন আর দেখুন Yahoo তে থাকা তামাম দুনিয়ার মানুষকে !!!!!


# Real web cam ছাড়া এখন আপনি দুনিয়ার যে কোন yahoo/google থাকা মানুষকে দেখবেন একদম Free. এ জন্যে আপনার থাকতে হবে nokia 2nd version ( nokia n 70 etc).
# এছাড়া লাগবে একটি Bluetooth device software(একটু দামি হলে ভাল হয়).
# শুধু মাএ software টি download করে pc তে install করে নিন। ব্যস হয়ে গেল আপনার কাজ।তারপর Mobile এ install করে নিন একই link থেকে। Bluetooth device software এর উপর নির্ভর করবে maximum কত মিটার পর্যন্ত support করবে। তবে আনুমানিক 15-20 Miter .Nokia n 70 এর জন্যে সামনে এবং পিছনে দু'দিকে web cam হিসেবে কাজ করবে।
# Nokia 3rd/5th version এর জন্যে Google থেকে Search দিয়ে অথবা আমার দেয়া link থেকে Find out কের নিন।(pls only install .sis file).
#Bluetooth device software টি pc তে লাগিয়ে mobiola web cam software টি open করুন এবং মোবাইল হতে sortware open করে connection দিন। ব্যস হয়ে গেল Web cam of work.
http://rapidlibrary.com/index.php?q=mobiola+webcam+s60+v2

হ্যাকিং !!! এখন আপনি আপনার PC তে বসে, online এ থাকা যে কারো PC কে Shutdown/Restart/Logoff করুন


Hello বন্ধুগন, আগেই বলে নিচিছ অন্যায়কারীকে কেউ ভালবাসে না। অতএব জানার জন্যে জ্ঞান, অজানার জন্যে নয়। তো শুরু করছি: আপনার প্রথমে Broadband High Speed Interner Connection থাকতে হবে। এবং আপনি যার PC কে Shutdown/Restart/Logoff করবেন তার IP Address আপনার জানা থাকতে হবে যেমন কোন না কোন বন্ধুর IP Address তো অবশ্যই জানেন অথবা কোন Cyber Cafe থেকে IP Address Collect করতে পারেন ।
আর যে কারো IP Address বাহির করার জন্যে " angry ip scanner 2.41" software টি Google থেকে search দিয়ে Free Download করে নিতে পারেন।এবং আপনি এটাও বুঝতে পারবেন ,সেকি Online এ নাকি offline এ ??

এবার কাজের কথায় আসি :

  • প্রথমে আপনি run থেকে cmd যান।
  • লিখুন : shutdown -i
  • তারপর: Enter(click/press)
  • তারপর: একটা dialogue Box আসবে(RSD)
  • তারপর: what do you want these computer to do >>Shutdown/Restart/Logoff(যে কোন একটি choose করুন)
  • তারপর: Option থেকে (যে কোন একটি choose করুন) যেটা দেয়া আছে সেটি default.
  • তারপর: Add এ click. And একটা dialogue Box আসবে। সেখানে IP Address টা বসান যেটি দিয়ে আপনি তার PC কে Shutdown/Restart/Logoff যে কোন একটি করতে চান। চিএটি দেখুন...................clip_image002.jpg
  • সবার শেষে Comment করে ok/Enter দিন।
এখন cmd দেখুন: যদি Succeed হয় বুঝবেন তার PC আপনার দেয়া সময় অনুযায়ী Off হবে।আর তখন আপনি না চাইলে লিখুন: shutdown -a
  • # আপনি নিজের PC Manully করে দেখতে পারেন।
    @ check করুন cmd: shutdown -t
  • ## এটা অনেকে জানেন। যারা জানেন না এটা তাদের জন্যে। আর কাজ ইনশাআল্লাহ হবে।প্রযোয্য Broadband High Speed Internet Connection.
ভাল লাগলে মন্তব্য করবেন Please,যদি আপনি অলস না হয়ে থাকেন !!!!!!!

আসুন Shutdown/Restart এর সর্টকাট তৈরি করা শিখি

এটা হয়তো অনেকে জানেন ।
যারা না জানেন এটা তাদের জন্য ।
কথা না বাড়িয়ে চলুন তবে শুরু করা যাকঃ
*আমরা কম্পিউটার Shutdown/Restart (Windows XP/Vista ক্ষেত্রে) দেই Start > Shutdown/Restart-এ গিয়ে। PC Shutdown/Restart এক ক্লিকেই করতে পারি। আর এটি করা যায় কোন সফটওয়্যার ছাড়াই। এটি করতে ডেস্কটপের খালি জায়গায় মাউসের ডান বাটন ক্লিক করে New > Shortcut-এ ক্লিক করলে দেখা যাবে ডেস্কটপে একটি Shortcut আইকন এবং Create Shortcut-এর একটি উইন্ডো আসছে। যদি Shutdown-এর Shortcut তৈরী চাই তাহেল Type the location of the item অংশে “shutdown –s –t 0” লিখতে হবে। আর যদি Restart-এর Shortcut তৈরী করতে চাই তাহলে “shutdown –r –t 0” লিখতে হবে। এরপর Next বাটন ক্লিক করে Type a name for this shortcut-এ Shutdown/Restart লিখে Finish বাটনে ক্লিক করতে হবে।
*যদি এর আইকন পরিবর্তন করতে চাই তাহলে Shutdown/Restart (Shortcut)-এ মাউসের ডান বাটন ক্লিক করে Properties > Change Icon-এ ক্লিক করে পছন্দমত আইকন নিয়ে OK করতে হবে। আবার Apply এবং OK করে বেরিয়ে আসতে হবে। এখন তৈরী করা আইকনে ক্লিক করলেই কম্পিউটার Shutdown/Restart হবে।

বিকাশ (bkash) কি? কেন এবং কিভাবে ব্যবহার করবেন?


bKash কি?
bKash(বিকাশ) হচ্ছে মোবাইল নেটওয়ার্ক ব্যবহার করে বাংলাদেশের বিভিন্ন স্থানে সহজে ও দ্রুত টাকা পাঠানোর অন্যতম পদ্ধতি।
কেন বিকাশ ব্যবহার করবেন??
অর্থাৎ বিকাশ ব্যবহার করে আপনি কি কি সুবিধাগুলো পাবেনঃ
# সেকেন্ডের মধ্যে বাংলাদেশের যে কোন জায়গায় টাকা পাঠাতে পারবেন।
# ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার দোকান থেকে কেনা-কাটা করতে পারবেন। আমার জানামতে বর্তমানে আড়ং এ এই সুবিধা পাওয়া যায়। তবে আপনার যদি দোকান থাকে আপনিও রেজিঃ করে আপনার ক্রেতাদের কাছ থেকে বিকাশ এর মাধ্যমে পেমেন্ট গ্রহন করতে পারবেন।
# কিছৃ কিছৃ অনলাইন শপিং সাইট বর্তমানে বিকাশ সাপোর্ট করছে। তাই অনলাইনেও কেনাকাটা কারতে পারেন।
আর অন্যান্য কাজগুলোর কথা আপনারা বুঝতেই পারছেন।
bKash রেজিস্ট্রেশন করতে কি কি কাগজপত্র লাগেঃ
১। একটি রবি অথবা গ্রামীণফোন নাম্বার
২। ১ কপি পাসপোর্ট সাইজের ছবি।
৩। ভোটার আইডি অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এর ফটোকপি। (সত্যায়িত করা লাগবে না)
৪। যার নামে রেজিস্ট্রেশন করবেন তার বয়স অবশ্যই ১৮ বছরের বেশি হতে হবে এবং রেজিঃ করার সময় বিকাশ এজেন্টের কাছে সশরীরে উপস্থিত হয়ে রেজিঃ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
আর একটি কথা তো বলতে ভুলেই গেছি রেজিস্ট্রেশন করতে কিন্তু কোন টাকা লাগে না অর্থাৎ ফ্রি। তাই রেজিঃ করে রাখতে পারেন।
যেভাবে রেজিস্ট্রেশন করবেনঃ
প্রথমে আপনাকে আপনার এলাকার bkash এজেন্ট খুজে বের করতে হবে। খোজাখুজির কথা শুনে ভয় পাওয়ার কিছু নেই আপনি চাইলে অনলাইনেই দেখে নিতে পারবেন আপনার এলাকার বিকাশ এজেন্টদের ঠিকানা।
আপনার এলাকার বিকাশ এজেন্টের ঠিকানা খুজে বের করবেন কিভাবে?
এখানে ক্লিক করে আপনার এলাকা(যেখানে রেজিঃ করবেন)তা নির্বাচন করুন
তারপর Find এ ক্লিক করলেই আপনার এলাকার বিকাশ এজেন্টদের লিস্ট/দোকানের ঠিকানা পেয়ে যাবেন। তারপর আপনাকে উপরের কাগজপত্র নিয়ে সেখানে যেতে হবে।
বিকাশ এজেন্ট আপনাকে একটি ফর্ম দিবে ঐটা পূরন করতে হবে। তারপর
আপনার মোবাইল নং এ একটি কনফারমেশন মেসেজ আসবে। আপনাকে এখন আপনার ট্রানজেকশন পিন তৈরি করতে হবে। মনে রাখবেন ট্রানজেকশন পিন যার হাতে টাকা কিন্তু তার। সুতরাং ট্রানজেকশন পিন গোপনে রাখবেন। ট্রানজেকশন পিন ৪সংখ্যার একটি নাম্বার। টাকা তুলতে কিন্তু আপনার ট্রানজেকশন পিন লাগবে।
রেজিঃ তো শেষ এবার টাকা লোড করার পালা। টাকা লোড করা হচ্ছে সবচেয়ে সহজ। যেভাবে ফ্লেক্সিলোড করেন একই সিস্টেম বিকাশ এজেন্টকে টাকা আর আপনার নাম্বার দিলেই আপনার কাজ শেষ। ফ্লেক্সির সাথে পার্থক্য হচ্ছে এই টাকা আপনি তুলতে পারবেন আর ফ্লেক্সির টাকা কথা বলে শেষ করতে হয়।
বিকাশ থেকে কিভাবে টাকা তুলবেন?
আপনার বিকাশ একাউন্টের টাকা তোলার জন্য বিকাশ এজেন্টের কাছে গিয়ে তাকে অবহিত করুন আপনি কত টাকা তুলতে চান। তাহলে বিকাশ এজেন্ট আপনাকে তার একাউন্ট নাম্বার দিবে। এখন আপনাকে ঐ নাম্বারে টাকা পাঠাতে হবে। টাকা পাঠাতে কিন্তু আপনার ট্রানজেকশন পিন লাগবে।
এজেন্টকে টাকা পাঠানোর জন্য আপনার মোবাইল থেকে *247# ডায়াল করলে বিকাশ মেনু আসবে।
তারপর 4. Cash Out অপশনটি নির্বাচন করবেন। তারপর 1. From Agent নির্বাচন করে এজেন্টের একাউন্ট নাম্বার দিয়ে OK করলে আপনার ট্রানজেকশন পিন দিতে হবে। তাহলে আপনার টাকা পেয়ে যাবেন। আর এই কাজগুলো আপনি না পারলে বিকাশ এজেন্টকে বললেই করে দেবে সমস্যা নাই। তবে আপনার পিন নাম্বার কিন্তু তাকে বলবেন না। :পি
টাকা তোলার সময় আপনার টাকা হতে কিছু চার্জ কেটে রাখা হবে যা নিম্নরূপঃ
আপনি চাইলে আপনার একাউন্ট থেকে অন্য কাউকে টাকা পাঠাতে পারবেন। তবে এক্ষেত্রে আপনার একাউন্ট থেকে অতিরিক্ত ২ টাকা সার্ভিস চার্জ হিসাবে কেটে নেবে। তাই আপনি কাউকে টাকা পাঠালে এজেন্টকে দিয়েই পাঠাইয়েন তাহলে আপনার আর অতিরিক্ত ২টাকা লাগবে না।
আপনার বাসার ফ্যান/লাইট, গ্যাসের চুলা বিনা কারণে জ্বালিয়ে রাখবেন না। এগুলো আমাদেরই সম্পদ। আর যেখানে সেখানে ময়লা আবর্জনা( ঠোঙ্গা/চিপস/চকলেট এর মোড়ক) ফেলবেন না। তাহলে আপনার পরিবেশ পরিষ্কার থাকবে। অনেকেই বলেন “ বিদেশ এত পরিষ্কার কিন্তু আমাদের দেশে এত নোংরা(ধুলা/বালি/আবর্জনা) কেন?” আমরা কি পারি না আমাদের চারপাশ পরিষ্কার রাখতে?????
শেষ করার আগে একটা কথা কোন ভাল কিছু করতে হলে পরিবর্তন আসতে হয় ভিতর থেকে বাইরে থেকে পরিবর্তনের ফল কিন্তু স্থায়ী হয় না। যেমন ধরুন একটা ডিম যখন ভাজি/রান্না করা হয় তখন তা বাহিরে থেকে ভাঙ্গা হয়। আর যদি আপনা-আপনি ডিম ভেতর থেকে ভাঙ্গে তাহলে একটি নতুন জীবনের সৃষ্টি হয়। আর নতুন জীবন মানেই নতুন সম্ভবনা।