অনলাইনে বসেই ফ্রি ফ্যাক্স করুন বিশ্বের অনেক দেশে

ফ্যাক্স একটি পরিচিত শব্দ যার মাধ্যমে আমরা তাৎক্ষনিক একজনের তথ্য অন্যজনের কাছে পৌছে দেয়ার জন্য ব্যবহার করে থাকি। তবে এই ফ্যাক্স মেশিন সব জায়গাতেই পাওয়া যায় না আর পাওয়া গেলেও বাড়তি অর্থ গুনতে হয়। মূলত এই কারনেই এই টিউনটি করার উদ্দেশ্য। বিশেষকরে যারা কোন কোম্পানীর সাথে যোগাযোগ রক্ষা করতে হয় তাদের এই ফ্যাক্স সবচেয়ে বেশী প্রয়োজন কেননা ওই কোম্পানী তো আর তার জন্য সবসময় মেইল চেক বা চ্যাটে বসে থাকবে না। আশা করি টিউনার এবং ভিজিটরদের কাজে আসবে এই টিউনটি।



FaxZero – Free Online USA Canada Fax Services


http://faxzero.com/  সাইটের মাধ্যমে আপনি শুধুমাত্র আমেরিকা এবং কানাডায় ফ্রি Fax পাঠাতে পারবেন। তবে ফ্যাক্সের উপরে এই সাইটের এড থাকবে।

GotFreeFax – United State and Canada

http://www.gotfreefax.com/ সাটের মাধ্যমেও আপনি আমেরিকা এবং কানাডাতে ফ্রি ফ্যাক্স পাঠাতে পারবেন। তবে এই সাইটের মাধ্যমে আপনি ফ্যাক্স পাঠালে ফ্যাক্সে কোন প্রকার এড থাকবে না।
 

freepopfax

[thumb]http://www.freepopfax.com[/thumb]
এই সাইটটি খুবই সাধারন ভাবে তৈরি করা হয়েছে এবং এর মাধ্যমে যে কোন মানুষ ঝামেলাহীন ভাবে ফ্যাক্স পাঠাতে পারবেন। আপনি ইচ্ছা করলে নিজে লিখে অথবা পি.ডি.এফ বা ওয়ার্ডপ্যাড ডকুমেন্ট ও ফ্যাক্স হিসেবে পাঠিতে পারবেন।

MyFax Free – Free Online Fax Services over 40 Countries

কি কি সুবিধা পাবেন এই সাইটেঃ

* এই সাইটের মাধ্যমে আপনি প্রায় ৪১ টি দেশে ফ্রি fax পাঠাতে পারবেন। এগুলোর মধ্যে US, Canada, Europe-এর বেশীরভাগ দেশে , China, Japan, and South Korea.
* ২ টি ফ্যাক্স প্রতিদিন ফ্রি পাঠাতে পারবেন
* প্রতি ফ্যাক্সে ১০ মেগাবাইটের ফাইল ফ্যাক্স করতে পারবেন।
* ১৭৮ টি ফাইল ফরমেট সাপোর্ট করে
* রেজিস্ট্রেশন করার বাড়তি কোন ঝামেলা নেই।
আরও অনলাইনে ফ্রি ফ্যাক্স পাঠাতে চাইলে http://www.freevoipnews.com/free_fax_service/  দেখতে পারেন। এখানে আরও ২১ টি সাইটের নাম আপনারা দেখতে পাবেন যার মাধ্যমে আপনারা ফ্রি ফ্যাক্স পাঠাতে পারবেন। আপনাদের কারও উপকারে আসলেই প্রচেষ্টা   সার্থক হবে ।ধন্যবাদ.......

No comments:

Post a Comment